
১. প্রস্তুতি নিন:
ইন্টারভিউয়ের আগে কোম্পানির সম্পর্কে জানুন এবং তাদের কাজের ধরণ বুঝে নিন।২. সিভি ভালোভাবে পড়ুন:
আপনার সিভিতে যা লিখেছেন, সেটা ভালোভাবে মনে রাখুন। যেকোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত থাকুন।
৩. পোশাকে সতর্ক থাকুন:
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উপযুক্ত পোশাক পরুন। পেশাদার ইমপ্রেশন দিন।৪. সময়মতো পৌঁছান:
ইন্টারভিউয়ের স্থান ও সময় আগে থেকে দেখে নিন এবং নির্দিষ্ট সময়ের কিছু আগে পৌঁছান।
৫. আত্মবিশ্বাসী থাকুন:
নিজের উপর আস্থা রাখুন এবং শান্তভাবে উত্তর দিন। চোখে চোখ রেখে কথা বলুন।৬. সাধারণ প্রশ্নের উত্তর প্রস্তুত করুন:
নিজের পরিচয়, দুর্বলতা, শক্তি, কেন এখানে চাকরি করতে চান—এ ধরনের প্রশ্নের উত্তর আগে থেকেই প্রস্তুত রাখুন।
৭. নিজের দক্ষতা ও অর্জন তুলে ধরুন:
আপনার স্কিল ও পূর্ববর্তী অর্জন গুলো স্পষ্টভাবে বলুন এবং কিভাবে কোম্পানিকে সাহায্য করতে পারেন সেটা তুলে ধরুন।৮
. হাসিখুশি ও পজিটিভ থাকুন:
ইন্টারভিউয়ের সময় সদা হাস্যোজ্জ্বল ও ইতিবাচক মনোভাব বজায় রাখুন।
৯. ভালোভাবে শুনুন:
প্রশ্ন শুনে বুঝে তারপর উত্তর দিন। যদি কিছু পরিষ্কার না বোঝেন, বিনয়ের সাথে পুনরায় জানতে চান।
১০. ধন্যবাদ জানান:
ইন্টারভিউ শেষে সাক্ষাৎকার গ্রহণকারীর কাছে ধন্যবাদ জানান এবং সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন।



+880 9614482482, 01324713503, 01324713502, 01324713504, 01324713505, 01324713506, 01324713507, 01324713508
© 2003-2026 Green University of Bangladesh. All Rights Reserved.
Developed by GCITS